দেড় মাসের সন্তানকে হত্যার অভিযোগে পিতা আটক

দিনাজপুর প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২০, ১৬:৪৩আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ১৬:৪৫

দেড় মাসের সন্তানকে হত্যার অভিযোগে পিতা আটক

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় নেশার টাকার জন্য দেড় মাসের পুত্র সন্তানকে বটি দিয়ে হত্যা করেছে নেশাগ্রস্ত পিতা। এই ঘটনায় ঘাতক পিতা সুভাস মহন্ত (২৮)-কে আটক করেছে পুলিশ। আটক সুভাস মহন্ত ওই গ্রামের সুনিল চন্দ্র মহন্তের ছেলে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৭টায় ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়নের বারাইহাটে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সুভাস মহন্ত পেশায় ব্যাটারিচালিত ইজিবাইকের চালক। প্রায় সময়ই সুভাস নেশাগ্রস্ত অবস্থায় বা নেশার টাকার জন্য বাড়িতে অশান্তি করতো ও মারধর করতো স্ত্রীকে। এই নেশার টাকার জন্য বুধবার সন্ধ্যায় সুভাস তার স্ত্রীর সঙ্গে ঝগড়া বিবাদ করে ও মারধর করে। পরে সে আশ্রয় নেয় শ্বশুরের ঘরে। বৃহস্পতিবার সকালে ঘর থেকে বের হলে সুভাস বটি দিয়ে বাচ্চাটিকে কেটে হত্যা করে।

নবজাতকের মা অনামিকা মহন্ত বলেন, 'নেশার টাকার জন্য সুভাষ প্রায়ই আমাকে মারধর করতো। বুধবার মারধরের ভয়ে শ্বশুরের ঘরে আশ্রয় নেই এবং বৃহস্পতিবার সকালে সে কোল থেকে বাচ্চাটিকে কেড়ে নেয়। পরে ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয় এবং বটি দিয়ে কেটে হত্যা করে।'

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম জানান, ঘটনার সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্তত পিতা সুভাস মহন্তকে আটক করা হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম