শিশুকে গরম চামচের ছ্যাঁকা, মামি কারাগারে

বরিশাল প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২০, ২০:১২ আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ২০:১৫

বরিশাল

বরিশালে পাঁচ বছরেরও কম বয়সী এক শিশুকে নাভীর নিচে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে তার মামি শাহনাজ বেগমের বিরুদ্ধে। বরিশালের গৌরনদী উপজেলার বাদামতলী এলাকায় বুধবার এ ঘটনা ঘটে। প্রতিবেশীদের কাছ থেকে এ খবর শুনে পুলিশ শিশুটিকে উদ্ধার করে গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় শিশুটির বাবার দায়ের করা মামলায় পুলিশ ওই নারীকে গ্রেফতারের পর আজ আদালত তাকে কারাগারে পাঠিয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন জানান, শিশুটির বাবা-মায়ের অনেক আগে বিবাহ বিচ্ছেদ হয়। এ কারণে শিশুটি তার মামা-মামির কাছে থাকতো। তবে মামি শাহনাজের মেজাজ গরম ছিল। গত ২১ নভেম্বর শিশুটি পাশের বাড়ির শিশুদের সাথে খেলা করছিল। এতে ক্ষুব্ধ হয়ে শাহানাজ গ্যাসের চুলায় মেটালের চামচ গরম করে শিশুটিকে ধরে এনে তার নাভীর নিচে ছ্যাঁকা দেয়। শিশুটি এসময় ভয়ানক চিৎকার করতে থাকে। প্রতিবেশীদের কাছ থেকে এ খবর পেয়ে পুলিশ বুধবার শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

তিনি জানান,  এ ঘটনায় বুধবার শিশুর বাবা শফিকুল ইসলাম মামলা দায়ের করে। ওইদিন বিকালেই অভিযুক্ত শাহনাজ বেগমকে গ্রেফতার করে পুলিশ। এরপর আজ বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠিয়েছেন।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলো ট্রাম্প
যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলো ট্রাম্প
কিশোরদের ‘আসক্ত’ করার অভিযোগ, প্রথমবার বিচারের মুখোমুখি টিকটক
কিশোরদের ‘আসক্ত’ করার অভিযোগ, প্রথমবার বিচারের মুখোমুখি টিকটক
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে ৯ পদে নিয়োগ
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে ৯ পদে নিয়োগ
অক্টোবরে সরকারি চাকরিজীবীদের টানা ৭ দিনের ছুটির সুযোগ
অক্টোবরে সরকারি চাকরিজীবীদের টানা ৭ দিনের ছুটির সুযোগ
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা