ঝাউগাছ কাটার সময় ২ বনদস্যু আটক

পটুয়াখালী প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২০, ১৭:৩৪আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ১৭:৩৭

পটুয়াখালী

পটুয়াখালীর মহিপুরে সংরক্ষিত বনাঞ্চল থেকে ঝাউগাছ কাটায় সময় শাহজাহান সিকদার (৫০) ও লিটন প্যাদা (৩০) নামের দুই বনদস্যুকে আটক করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে মহিপুর বনবিভাগ ও কুয়াকাটা নৌ-পুলিশের যৌথ অভিযানে গঙ্গামতির ঝাউবাগান সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় ৬টি কাটা ঝাউগাছ উদ্ধার করা হয়েছে।

আটক শাহজাহান নজিবপুর এলাকার মৃত ওহাব সিকদারের ছেলে। লিটন একই এলাকার মৃত রশিদ প্যাদার ছেলে।

নৌ-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গঙ্গামতি ঝাউবাগান এলাকায় অভিযান চালিয়ে দেখা যায় বেশ কয়েকজন বনদস্যু ঝাউগাছ কেটে নিয়ে যাচ্ছে। পুলিশ এবং বন বিভাগের কর্মকর্তাদের দেখে তারা পালানোর চেষ্টা চালায়। পরে স্পিডবোট নিয়ে ধাওয়া করে দুই বনদস্যুকে আটক করা হয়।

মহিপুর বনবিভাগের রেঞ্জ অফিসার কালাম জানান, দীর্ঘদিন যাবৎ এই চক্রটি মহিপুর রেঞ্জের বনবিভাগ থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে। আটকৃকতসহ ৫ জনের নামের একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম