নরসিংদীতে করোনা পজিটিভ আরও ৬ জন

নরসিংদী প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২০, ১৯:৫০আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ২০:১১

করোনা টেস্ট (ছবি: ফোকাস বাংলা) নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো দুই হাজার ৬১৮ জনে। শুক্রবার (২৭ নভেম্বর) এ তথ্য জানান নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম।

সিভিল সার্জন জানান, গত ২৫ নভেম্বর ৪৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে (আইপিএইচ) পাঠানো হয়।  বৃহস্পতিবার রাতে হাতে পাওয়া এসব নমুনা পরীক্ষার রেজাল্টে ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে সদর উপজেলার ৫ জন ও রায়পুরায় এক জন রয়েছেন। এ নিয়ে পুরো জেলায় করোনাভাইরাসে  মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো দুই হাজার ৬১৮ জনে।

সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, এ পর্যন্ত জেলার ছয়টি উপজেলা থেকে মোট ১৪ হাজার ৬২৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে।

করোনায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় এক হাজার ৫৩২ জন, শিবপুরে ২৬৬ জন, পলাশে ৩০২ জন, মনোহরদীতে ১৮৬ জন, বেলাবতে ১৫২ জন ও রায়পুরায় ১৮০ জন।

বর্তমানে কোভিড–১৯ রোগে আক্রান্তদের ১৪ জন কোভিড ডেডিকেটেড ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে এবং ১১১ জন হোম আইসোলেশনে আছেন।  জেলায় এ পর্যন্ত কোভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে মারা গেছেন ৪৮ জন।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি