‘রূপপুরের মতো আরও একটি প্রকল্প হবে দক্ষিণাঞ্চলে’

পাবনা প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২০, ১৫:১৬আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ১৫:১৬

রূপপুরে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে এসে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি জানিয়েছেন, ‘রূপপুরের প্রকল্প সম্পন্ন হলেই দক্ষিণাঞ্চলে এ ধরনের আরও একটি প্রকল্পের উদ্যোগ নেবেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

শনিবার (২৮ নভেম্বর) সকালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেন তিনি। প্রকল্পের বিভিন্ন সাইট ঘুরে ঘুরে দেখে তিনি বলেন, ‘আমাদের গর্বের এবং অহঙ্কারের জায়গা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। এটি বাংলাদেশকে বিশ্বের উচ্চতর স্থানে নিয়ে যাবে। এমন একটি প্রকল্প পরিদর্শনে এসে আমি সত্যিই আনন্দিত।‘ এই প্রকল্পটির কাজ যথা সময়ে শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। রূপপুরে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

প্রতিমন্ত্রী বলেন, ‘মুজিববর্ষে বঙ্গবন্ধু’র কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন হবে। বঙ্গবন্ধুর রেখে যাওয়া সোনার বাংলা বাস্তবে রূপ দিতে কাজ করছে বর্তমান সরকার।’

পরিদর্শনকালে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

/এফএস/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম