স্কুলছাত্রকে মামলায় ফাঁসানোর অভিযোগ, সোনাগাজীর সাবেক ওসির বিরুদ্ধে তদন্ত

ফেনী প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২০, ০৪:১৬আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ০৪:২৭

স্কুলছাত্রকে মামলায় ফাঁসানোর অভিযোগ, সোনাগাজীর সাবেক ওসির বিরুদ্ধে তদন্ত অস্ত্র ও ডাকাতি মামলায় এক স্কুলছাত্রকে ফাঁসানোর অভিযোগে সোনাগাজী থানার সাবেক ওসি হুমায়ূন কবিরের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। উপজেলার চরছান্দিয়া ইউনিয়নের বাসিন্দা হাবিবউল্যা সুজন নামের এই ছাত্রের মা খতিজা আক্তারের কাছে দুই লাখ টাকা দাবি করে না পেয়ে ছেলেকে মামলায় ফাঁসানোর অভিযোগের পরিপ্রেক্ষিতে এই তদন্ত হচ্ছে বলে জানা গেছে।

ফেনীর পুলিশ সুপার খন্দকার নূর নবী বাংলা ট্রিবিউনকে এই প্রসঙ্গে বলেন, পুলিশ সদর দফতরের আদেশ পেয়ে অভিযোগটি তদন্তের জন্য সহকারী পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছি। তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিলে তা পুলিশ সদর দফতরে পাঠানো হবে।

খতিজা আক্তার বলেন, তিন বছর আগের এ ঘটনায় পুলিশ সদর দফতরে বিচার চেয়ে ফেনীর তৎকালীন পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকারের কাছে লিখিত অভিযোগ করি। কিন্তু এসপি অভিযোগটির তদন্ত না করায় চলতি বছরের ১৯ আগস্ট আইজিপির কাছে ই-মেইল ও রেজিস্ট্রি ডাকে লিখিত অভিযোগ করি।

ভুক্তভোগী সুজন উত্তর চরছান্দিয়া গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে। সে স্থানীয় ওলামাবাজার হাজি সেকান্তর মিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। সুজনকে ২০১৭ সালের ২১ মে দুপুরে স্কুলগেট থেকে তুলে নিয়ে অস্ত্র ও ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগ রয়েছে তৎকালীন ওসি হুমায়ূন কবিরের বিরুদ্ধে। বর্তমানে তিনি নোয়াখালী পুলিশ লাইন্সে সংযুক্ত আছেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের বিপক্ষে যে জার্সি দিয়ে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে অস্ট্রেলিয়া
বাংলাদেশের বিপক্ষে যে জার্সি দিয়ে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে অস্ট্রেলিয়া
যন্তর মন্তরে জমায়েত ঠেকাতে আজও বন্ধ দিল্লির ১৬ মেট্রো স্টেশন 
যন্তর মন্তরে জমায়েত ঠেকাতে আজও বন্ধ দিল্লির ১৬ মেট্রো স্টেশন 
সাধারণ মানুষের কষ্ট কোথায় গিয়ে থামবে?
সাধারণ মানুষের কষ্ট কোথায় গিয়ে থামবে?
৭ মিনিটের স্ট্রেস কমানোর ব্যায়াম
৭ মিনিটের স্ট্রেস কমানোর ব্যায়াম
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের