ঈশ্বরদী গ্রিডে আগুন: বিদ্যুৎহীন ছিল ১৭ জেলা

খুলনা প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২০, ০৯:৫৭আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ১০:০৫

বিদ্যুৎ জাতীয় গ্রিডের ঈশ্বরদীতে কেন্দ্রে একটি ফিডারে আগুন লেগে কুষ্টিয়ার ভেড়ামারা গ্রেড ট্রিপ করে। এর ফলে খুলনা অঞ্চলের ১৭টি জেলা মুহূর্তের মধ্যে বিদ্যুৎহীন হয়ে পড়ে। প্রায় সোয়া এক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

খুলনা বিদ্যুৎ বিভাগের এরিয়া লোড ডেসপাস সেন্টার সূত্রে এ তথ্য জানা গেছে। এ সমস্যার কারণে খুলনা বিভাগের ১০ জেলা, বরিশাল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, পিরোজপুর, রাজবাড়ীর পাংশা বিদ্যুৎহীন হয়ে পড়ে। রাত ১০টা ৫২ মিনিটে এ সমস্যা সৃষ্টি হয়। পরিস্থিতি স্বাভাবিক হয় রাত ১২টা ৩ মিনিটে।

তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোস্তাফিজুর রহমান  জানান, গ্রিড ফেল করায় এই বিভ্রাট হয়। যা দ্রুত সমাধানও করা হয়। ঈশ্বরদীতে গ্রিডে সমস্যা দেখা দেওয়ায় খুলনা বিভাগের ১০ জেলা বিদ্যুৎহীন ছিল বলে তিনি জানান।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের