নানা আয়োজনে ঠাকুরগাঁও মুক্ত দিবস পালিত

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২০, ১৮:১৩আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ২১:১৮

নানা আয়োজনে ঠাকুরগাঁও মুক্ত দিবস পালিত নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) রাত ১২ টা ১ মিনিটে শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ ও আলোক প্রজ্জ্বালনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। সকাল ১০ টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় প্রাঙ্গণে সাবেক জেলা কমান্ডার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদে মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদরের সভাপতিত্বে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মো. মনিরুজ্জামান পিপিএম-সেবা, জেলার বীর মুক্তিযোদ্ধাদের পাশাপাশি আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

নানা আয়োজনে ঠাকুরগাঁও মুক্ত দিবস পালিত দিবসটি উদ্বোধন শেষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে র‌্যালি ও শোভাযাত্রা বের হয়। পরে তা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাক বাংলোতে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে এসে শেষ হয়। পরে সেখানে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

অন্যদিকে প্রতিবারের মতো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে পাবলিক লাইব্রেরি মাঠে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলন শেষে র‌্যালি বের করা হয়। পরে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। রাত পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোক প্রজ্জ্বালনসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন হয়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম