স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি যাওয়া হলো না মোকছেদের

পঞ্চগড় প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২০, ২১:১৮আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ০১:০৮

পঞ্চগড় পঞ্চগড়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মোকছেদ আলী (২৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী মোর্শেদা খাতুন (২২)। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকালে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের জয় ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোকছেদ তার স্ত্রী মোর্শেদাকে নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মোর্শেদাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেছেন।

মোকছেদের বাড়ি ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ধর্মঘর ভদ্রেশ্বরী কলোনি এলাকায়। সে ওই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যরা জানান, দুই মাস আগে পঞ্চগড় জেলার বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের পানিডুবি এলাকার মোজাম্মেল হকের মেয়ে মোর্শেদাকে বিয়ে করেন মোকছেদ। মোটরসাইকেলযোগে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে দুজনেই সড়কের ওপর ছিটকে পড়ে। ট্রাকটির একটি চাকা মোকছেদের মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক ভবেশ চন্দ্র পাল জানান, ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর একজন নিহত হয়েছেন, অপর জন আহত হয়েছেন। আহত নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। চালক পালিয়েছে বলে জানান তিনি।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি