দুই ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত

বরিশাল প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২০, ০১:২১আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ০১:২২

দুই ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত

নির্বাচনের চার দিন আগে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার নবগঠিত উত্তর ও দক্ষিণ উলানিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন স্থগিত করা হয়েছে। রবিবার (৬ ডিসেম্বর) বিকালে নির্বাচন কমিশনের এক নির্বাহী আদেশে এই স্থগিতের নির্দেশ দেওয়া হয়।

নির্বাচন কমিশনের উপ-সচিব (নির্বাচন পরিচালনা- ২) আতিয়ার রহমান স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়েছে, উলানিয়া ইউনিয়ন বিভক্ত করে উত্তর ও দক্ষিণ উলানিয়া নামক দুটি পৃথক ইউনিয়ন গঠন করা নিয়ে উচ্চদালতে রিট চলমান। ওই রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন স্থগিতের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পিযুস কান্তি দে বলেন, 'সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নির্বাচন কমিশনের চিঠি পেয়েছি। প্রধান নির্বাচন কমিশনার তার নির্বাহী আদেশে নির্বাচন স্থগিত করেছেন বলে চিঠিতে উল্লেখ রয়েছে।'

প্রসঙ্গত, আগামী ১০ ডিসেম্বর এই দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের নির্ধারিত তারিখ ছিল। এজন্য চেয়ারম্যান এবং মেম্বার প্রার্থীরা তাদের প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন। সম্প্রতি উলানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লালু সিকদারের ইউনিয়ন পরিষদ বিভক্তিকরণ বিষয়ে রিট করেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি