জাতির পিতার ভাস্কর্য নিয়ে উস্কানিমূলক বক্তব্য পরিহারের আহ্বান ধর্ম প্রতিমন্ত্রীর

জামালপুর প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২০, ২১:০৬আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ২১:০৯




জাতির পিতার ভাস্কর্য নিয়ে উস্কানিমূলক বক্তব্য পরিহারের আহ্বান ধর্ম প্রতিমন্ত্রীর বিজয়ের মাসে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিতর্ক সৃষ্টিকে লজ্জাকর ঘটনা বলে উল্লেখ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার অপর নাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই মহান বিজয়ের মাসে জাতির পিতার ভাস্কর্য নিয়ে অনাকাঙ্খিত ও উস্কানিমূলক বক্তব্য প্রদান এবং ভাঙচুরের ঘটনা জাতির জন্য লজ্জাকর।’ এসব অনাকাঙ্খিত ও উস্কানিমূলক বক্তব্য পরিহার করে সবাইকে সজাগ ও শান্ত থাকার আহ্বান জানান তিনি।

৭ ডিসেম্বর (সোমবার) জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় হানাদার বাহিনীকে পরাজিত করে শত্রুমুক্ত করে মুক্তিবাহিনীর বীর সেনানীরা। এ উপলক্ষে প্রতি বছরের মতো এবারও স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এসব কথা বলেন।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যাল অ্যাড. জামাল আব্দুন নাসের বাবুল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মানিকুল ইসলাম মানিক, বীর মুক্তিযোদ্ধা মাজহারুল হক মোজা প্রমুখ।

উল্লেখ্য, জালাল এবং বদি কোম্পানির নেতৃত্বে বীরত্বপূর্ণ লড়াইয়ের মধ্য দিয়ে ৭ ডিসেম্বর ভোররাতে হানাদার মুক্ত হয় ইসলামপুর। সে সময় হাজারও জনতা জয় বাংলা স্লোগান দিয়ে পুরো এলাকা প্রকম্পিত করে তোলে। ওইদিন সকালে ইসলামপুর থানা চত্বরে জালাল কোম্পানির কমান্ডার শাহ মো. জালাল উদ্দিন সর্ব প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান