মাইকে ঘোষণা দিয়ে তিতাসের কর্মীদের ওপর হামলা, গ্রেফতার ১০

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২০, ২১:৩৪আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ২১:৩৫

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবৈধ গ্যাসলাইন কাটতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ ও তিতাসের কর্মকর্তা-কর্মচারীরা। এ ঘটনায় ৩৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করে আড়াইহাজার থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোম্পানি লিমিটেড সোনারগাঁও জোনাল বিপনণ অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মো. মিজবাহ-উর রহমান বাদী হয়ে এ মামলাটি করেন।

এ ঘটনায় পুলিশ ১০ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতার ব্যক্তিরা হলো- সাইফুল ইসলাম (৪৮), শহিদুল্লাহ (৫২), নজরুল ইসলাম (১৯), ইকবাল হোসেন (৩০), মাহফুজ (১৪), সাইফুল মোল্লা (৩০), আরিফ (১৯), সাকিব (২২), ফাহিম ইসলাম আকাশ (১৫) ও জাকারিয়া (১৫)।

সন্ধ্যায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় তিতাস গ্যাস কোম্পানির ব্যবস্থাপক বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

উল্লেখ্য, আড়াইহাজার উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট উজ্জ্বল হোসেনের নেতৃত্বে রবিবার ঝাউগড়া উত্তরপাড়া এলাকায় তিতাসের অবৈধ গ্যাসলাইন বিচ্ছিন্ন করতে গেলে গ্রামবাসী মাইকে ঘোষণা দিয়ে পুলিশ ও তিতাসের লোকজনের ওপর হামলা চালায়। এ সময় লোকজন ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশের আট সদস্য ও তিতাসের তিন জনসহ ১৫ জন আহত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অর্ধশতাধিক শর্টগানের গুলি ব্যবহার করে। পুলিশ ঘটনাস্থল থেকে ১০ জনকে গ্রেফতার করে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের