কুমিল্লায় ট্রাকচাপায় ছাত্রলীগ নেতা নিহত

কুমিল্লা প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২০, ২২:৪৭আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ০০:২৪

কুমিল্লায় ট্রাকচাপায় ছাত্রলীগ নেতা নিহত কুমিল্লার মনোহরগঞ্জে ট্রাকচাপায় শাহ জালাল সুজন (২৫) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। সোমবার (৭ ডিসেম্বর) দুপুর ২টার দিকে কুমিল্লা-নোয়খালী আঞ্চলিক মহাসড়কের খিলা এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ট্রাকটি চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

সুমন উপজেলার উত্তর হাওলা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি উপজেলার উত্তর হাওলা গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।

নিহতের মামা মঞ্জুর আলম জানান, সুজন সোমবার পাসপোর্ট করতে নোয়াখালীর মাইজদী গিয়েছিল। ওইদিন দুপুরে সে সেখান থেকে বাসযোগে ফিরে খিলায় নামে। পরে খিলা থেকে ব্যাটারিচালিত রিকশায় করে বাড়ি ফিরছিল। এ সময় চালকের অসাবধানতার কারণে কুমিল্লাগামী একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে সুজন, রিকশায় থাকা অপর এক যাত্রী এবং চালক গুরুতর আহন হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লাকসামের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুজনকে মৃত ঘোঘণা করেন। স্থানীয়রা ওই ট্রাকটিকে আটক করেছে।

লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়া উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম