নির্বাচনি কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০২০, ০০:০৪আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ০০:১২

আবু জাহের চৌধুরীর সংবাদ সম্মেলন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচনে স্বতন্ত্র (আনারস) প্রার্থী আলহাজ আবু জাহের নির্বাচনি কার্যালয়গুলোতে হামলা, ভাঙচুর, নেতাকর্মীদের মারধর ও হুমকির অভিযোগ করেছেন। সোমবার (৭ ডিসেম্বর) কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকার নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলন করে তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা) জাহাঙ্গীর খাঁন চৌধুরী ও তার নেতাকর্মীদের বিরুদ্ধে এ অভিযোগ করেন। এ সময় তিনি সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে আনার ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান।  

লিখিত বক্তব্যে ওই উপজেলার ২৪টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ উল্লেখ করে স্বতন্ত্র প্রার্থী আবু জাহের অভিযোগ করে বলেন, ‘এসব কেন্দ্রে প্রতিপক্ষ জাহাঙ্গীর খাঁন চৌধুরীর লোকজন জোরপূর্বক নৌকা প্রতীকে সিল মারার ঘোষণা দিয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার সব এলাকায় ওই প্রার্থীর পক্ষে বহিরাগতদের মহড়া চলছে।’

তিনি আরও জানান, গত ১৫ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের পর এ পর্যন্ত তার ২৪ জন নেতাকর্মীর উপর হামলা হয়েছে। তাদের মধ্যে সোমবার পর্যন্ত ১৩ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নির্বাচনি কাজে ব্যবহৃত চারটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। রবিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে একটি নির্বাচনি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে।

তিনি সুষ্ঠু নির্বাচন এবং কেন্দ্রে ভোটারের উপস্থিতি নিশ্চিত করার জন্য প্রশাসনের পক্ষ থেকে এলাকায় ব্যাপকভাবে প্রচারণা, মাইকিং, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোয় নির্বাচনের আগের দিন থেকে ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্তসংখ্যক সদস্য নিয়োজিত করা, নির্বাচনি এলাকায় বহিরাগতদের প্রবেশপথ বন্ধ রাখার জন্য প্রশাসনের কাছে দাবি জানান। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন, মো জালাল উদ্দিন, জাকির হোসেনসহ প্রার্থীর অনুসারী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ আবু তাহেরের মৃত্যুতে এ পদটি শূন্য হয়। আগামী ১০ ডিসেম্বর এ পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি