হবিগঞ্জে শিশু শাহপরান অপরহণ ও হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

হবিগঞ্জ প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০২০, ১৬:৩২আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ১৭:২৯

হবিগঞ্জে শিশু শাহপরান অপরহণ ও হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন মাধবপুরের শিশু শাহপরানকে অপহরণ ও হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৯ ডিসেম্বর) বিকালে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-(৩) এর বিচারক মোহাম্মদ হালিম উল্ল্যাহ চৌধুরী এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন মাধবপুর উপজেলার শিবজয়নগর গ্রামের তাউস মিয়ার ছেলে জালাল মিয়া (৩২) ও মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার চানগ্রামের আহম্মদ আলীর ছেলে রাসেল মিয়া অরফে কাটা রাসেল।

বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ কোর্ট পুলিশের ওসি আল আমিন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৬ জানুয়ারি একই গ্রামের সাবাশ আলীর ৭ বছরের শিশু সন্তান শাহপরানকে অপহরণ করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসামিরা। পরে মুক্তিপণের টাকা না পেয়ে তাকে হত্যা করে মরদেহ ফেলে রাখে গ্রামের একটি ডোবায়। পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের বাবা সাবাশ আলী বাদী হয়ে ১১ জানুয়ারি তিন জনকে আসামি করে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ২৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আজ আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন স্পেশাল পিপি মোস্তফা মিয়া ও আসামি পক্ষের আইনজীবী ছিলেন মো. জসীম উদ্দিন।

স্পেশাল পিপি মোস্তফা মিয়া রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। তবে আসামিপক্ষের আইনজীবী মো. জসীম উদ্দিন বলেন, ‘রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে কোনও অভিযোগই প্রমাণ করতে পারেনি। তবুও দুই জন আসামিকে যাবজ্জীবন দেওয়া হয়েছে।’ এ বিষয়ে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম