বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে দিনাজপুরে আ.লীগের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০২০, ১৮:৩৪আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ১৮:৪২

দিনাজপুর প্রেস ক্লাবের সামনে শহর আওয়ামী লীগের মানববন্ধন কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে শহর আওয়ামী লীগ এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

এতে বক্তব্য রাখেন– শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, সহ-সভাপতি আশীষ কুমার ব্যানার্জি বাপ্পি, সাংগঠনিক সম্পাদক এনাম উল্লাহ জেমী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির চেতনা। বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতীক। স্বাধীনতাবিরোধীরা বাঙালির এই চেতনাকে আবারও আঘাত করার ষড়যন্ত্র করছে। ধর্মীয় অনুভূতির কথা বলে মিথ্যা ও মনগড়া ফতোয়া জারি করে এ দেশকে আবারও পাকিস্তান বানাতে চায়। এই ষড়যন্ত্রকে কঠোরভাবে দমন করে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করতে হবে।

এ সময় ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে সব ষড়যন্ত্রকে নসাৎ করার ঘোষণাও দেওয়া হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান