প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর পাচ্ছেন ১৯৩ ভূমিহীন পরিবার

নীলফামারী প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০২০, ১৯:৩১আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ১৯:৩৬

প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর পাচ্ছেন ১৯৩ ভূমিহীন পরিবার

মুজিববর্ষ উপলক্ষে নীলফামারীর ডিমলায় প্রধানমন্ত্রীর দেওয়া ঘর উপহার পাচ্ছেন ১৯৩ ভূমিহীন পরিবার। বুধবার (৯ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের বন্দর খড়িবাড়ী গ্রামে ৪১ পরিবারের ঘর নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার।

এসময় ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম।

খগাখড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মো. রবিউল ইসলাম জানান, এই প্রকল্পের আওতায় সরকারিভাবে ৪০টি এবং ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে একটিসহ মোট ৪১টি ভূমিহীন পরিবারকে একটি করে ঘর দেওয়া হচ্ছে। প্রতিটি ঘর নির্মাণে পরিবহন খরচসহ মোট এক লাখ ৭৫ হাজার টাকা ব্যয় হবে। প্রতিটি ঘরে দুটি করে শয়ন কক্ষ, রান্নাঘর, বারান্দা ও টয়লেট থাকবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান বলেন, 'আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় প্রথম পর্যায়ে উপজেলার ১৮৫টি পরিবারকে ৩ কোটি ২৩ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে সরকারি খাস জমিতে আধাপাকা ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। প্রতিটি ঘরের জন্য বরাদ্দ রয়েছে এক লাখ ৭৫ হাজার টাকা করে। এর সঙ্গে সংশ্লিষ্ঠ ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে একটি করে আরও আটটি ঘর নির্মাণ হবে। এ নিয়ে উপজেলায় মোট ঘর পাবেন ১৯৩টি পরিবার।'

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সস্পাদক আনোয়ারুল হক সরকার, খগাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউল ইসলাম, ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান প্রমুখ।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম