শ্রীমঙ্গলে নিলামে এক কোটি টাকার চা বিক্রি

মৌলভীবাজার প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০২০, ২০:২৩আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ২১:৫৪

চায়ের দেশ হিসেবে খ্যাত শ্রীমঙ্গলের আইকন  চা-কন্যার ভাস্কর্য।

চায়ের শহর হিসেবে খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে চায়ের নিলাম। এ নিলামে এক কোটি টাকার চাপাতা বিক্রি হয়েছে। বুধবার (৯ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত শ্রীমঙ্গল শহরের খাঁন টাওয়ারে এই নিলাম অনুষ্ঠিত হয়। এটি শ্রীমঙ্গলের দ্বিতীয় নিলাম কেন্দ্রের ১৩তম নিলাম।

নিলামে ৩টি ব্রোকার্স হাউস অংশগ্রহণ করে। এগুলো হলো শ্রীমঙ্গল ব্রোকার্স হাউস, রূপসী বাংলা ব্রোকার্স হাউস ও জালালাবাদ ব্রোকার্স হাউস। এই তিনটি ব্রোকার্স হাউস প্রায় ৭৫ হাজার কেজি চা নিলামে তোলে। দিন শেষে শতভাগ চা নিলামে বিক্রি হয়ে যায়। যার মূল্য কোটি টাকার ওপরে।

নিলামে প্রতি কেজি চা সর্বোচ্চ ২৭০ টাকা ও সর্বনিম্ন ১৩৫ টাকায় বিক্রি হয়। নিলামে ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লাসহ স্থানীয়রা অংশ নেয়। 

শ্রীমঙ্গলের জে কে টি হাউস, সেলিম টি হাউস, পপুলার টি হাউস, এটিএইচজিপি হাউস, জামাল টি হাউসসহ শতাধিক বায়ার নিলাম থেকে চা ক্রয় করে।

শ্রীমঙ্গল ব্রোকার্স হাউসের স্বত্ব মো. হেলাল আহমদ ও পপুলার টি হাউসের স্বত্বাধিকারী মো. শহীদ আহমদ জানান, দেশের দ্বিতীয় নিলাম কেন্দ্রে নিলাম শুরু হওয়ায় আমরা উপকৃত হয়েছি। এখানের নিলামে যদি আরও বাগান ও দেশের বিভিন্নস্থান থেকে বায়াররা অংশগ্রহণ করে তাহলে আমাদের ব্যবসার আরও উন্নতি হবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম