‘ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করেই আ. লীগকে সামনে এগুতে হবে’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ ডিসেম্বর ২০২০, ২১:০৫আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ০০:২৩

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সমাবেশ ও বিক্ষোভ মিছিল।

দলের ভেতরে ও বাইরে ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন জানিয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, এই ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করেই নগর আওয়ামী লীগকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

বুধবার (০৯ ডিসেম্বর) বিকেলে নগরীর আন্দরকিল্লা এলাকায় আয়োজিত এক সমাবেশে তিনি একথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে নগর আওয়ামী লীগ এই সমাবেশের আয়োজন করে।

মাহতাব উদ্দিন বলেন, ৭১-এ যারা গণহত্যা, নারী ধর্ষণসহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিল তারা এ স্বাধীন বাংলাদেশে আবার আঘাত হানতে চায়। ওই পরাজিত শক্তিকে পরাজিত করার হিম্মত আমাদের আছে। 

সমাবেশে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন।

তিনি বলেন, মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনা স্বাধীনতার বিরুদ্ধে একটি বড় আঘাত। স্বাধীনতারবিরোধীদের নীলনকশার অংশ। আমাদের তাদের প্রতিহত করতে হবে। এদেরকে রাজপথেই সমুচিত জবাব দেওয়া হবে।

আ জ ম নাছির উদ্দিন আরও বলেন, কোনও অশুভচক্র যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য মহানগরের প্রতিটি ওয়ার্ডে গণজাগরণ সৃষ্টি করে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ ও বঙ্গবন্ধুর বাংলাদেশকে সমুন্নত রাখতে হবে। ঘরে ঘরে গিয়ে ইসলামের পবিত্র মর্মবাণী পৌঁছে দিয়ে মানবতাকে জাগ্রত করতে হবে।

মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সমাবেশে মহানগর আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, এম জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

পরে সেখান থেকে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। মিছিলটি নগরীর মোমিন রোড, চেরাগী পাহাড় মোড়, জামালখান মোড় চট্টগ্রাম প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের