ব্রাহ্মণপাড়া উপজেলা উপনির্বাচনে নৌকাকে হারিয়ে চেয়ারম্যান আবু জাহের

কুমিল্লা প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২০, ২১:৫৯আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ২২:০৩

কুমিল্লায় ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান উপনির্বাচনে বিজয়ী আবু জাহের।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে স্বতন্ত্র (আনারস প্রতীক) প্রার্থী আলহাজ আবু জাহের বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর খান চৌধুরীকে প্রায় চার হাজার ভোটে পরাজিত করেছেন আবু জাহের।  

ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং অফিসার মো. জাহাঙ্গীর হোসেন। তিনি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় ভোট গণনা শেষে আওয়ামী লীগের (নৌকা প্রতীক) প্রার্থী জাহাঙ্গীর খান চৌধুরী পেয়েছেন ৩৬ হাজার ৬৩৯ ভোট। অপরদিকে স্বতন্ত্র (আনারস প্রতীক) প্রার্থী আবু জাহের পেয়েছেন ৪০ হাজার ৫৯০ ভোট।

সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আবু তাহেরের মৃত্যুর পর বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) এই উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত চেয়ারম্যান আবু জাহেরের বড় ভাই আবু তাহের।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম