নির্বাচনি দায়িত্ব পালনকালে সাংবাদিকদের মারধরের ঘটনায় মামলা

কুমিল্লা প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০২০, ০৬:৫৪আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ০৬:৫৯

সাংবাদিকদের ওপর সংঘবদ্ধভাবে হামলা চালানো হয় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা উপনির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে আওয়ামী লীগ (নৌকা প্রতীক) প্রার্থীর সমর্থকদের হামলায় কর্মরত তিন সাংবাদিক আহত, বহনকারী গাড়ি ভাঙচুর ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। হামলায় গুরতর আহত জাগরনী টিভির কুমিল্লা প্রতিনিধি আশিকুর রহমান আশিক বাদী হয়ে হামলায় জড়িত ২৮ জনের নাম উল্লেখ এবং ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করে শনিবার (১২ ডিসেম্বর) ব্রাহ্মণপাড়া থানায় মামলাটি করেন।

মামলার আসামি হলেন কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুরের মৃত মাজেদুলের ছেলে সাজ্জাদ হোসেন (২৭), মৃত আবদুল আজীজের ছেলে গোলাম কিবরিয়া বিল্লাল (৩৩), বাবুল মিয়ার ছেলে গাজী রনি (৩৫), মনিরুল ইসলাম সরকারের ছেলে বায়েজীদ সরকার (২৪), আবু তাহের মোল্লার ছেলে আবু কাউছার (৪০), মফিজুল ইসলামের ছেলে বিল্লাল হোসেন (৪০), কাহতান ভুঁইয়ার ছেলে সাইদুর রহমান সোহাগ (৪২), মৃত আবদুল লতিফের ছেলে বাদশা মিয়া (৩৫), মৃত হারুনুর রশিদের ছেলে শাহিন (৩২) এবং একই এলাকার মৃত শাহজাহান ভুঁইয়ার ছেলে এনামুল হক (৩৫)। বাকি আসামীরাও দুলালপুরের বাসিন্দা।

নির্বাচনি দায়িত্ব পালনকালে সাংবাদিকদের মারধরের ঘটনায় মামলা মামলা সূত্রে জানা যায়, ১০ ডিসেম্বর সকাল ৯টায় ব্রাহ্মণপাড়া দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংবাদ সংগ্রহ করতে গেলে আওয়ামী লীগ (নৌকা প্রতীক) প্রার্থীর সমর্থকদের অন্তত ৫০ জন সংবাদ কর্মীদের ওপর হামলা চালায়। এসময় মাইটিভির ক্যামেরা পারসন আবদুস সালাম, একুশে টেলিভিশনের ক্যামেরা পারসন জহিরুল হক বাবু, জাগরণী টিভির জেলা প্রতিনিধি আশিকুর রহমান আশিক গুরুতর আহত হন। বর্তমানে সাংবাদিক আশিক কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ব্রাহ্মণপাড়া থানার তদন্ত কর্মকর্তা মো. ফয়সল উদ্দিন বলেন, ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে, তদন্ত সাপেক্ষে ও ফুটেজ বিশ্লেষণ করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁদার জন্য চেম্বারে ঢুকে চিকিৎসককে মারধর-লুট, ছাত্রদল নেতা বহিষ্কার
চাঁদার জন্য চেম্বারে ঢুকে চিকিৎসককে মারধর-লুট, ছাত্রদল নেতা বহিষ্কার
কলকাতায় অগ্নিকাণ্ডে ৯ জনের প্রাণহানি: সেই হোটেলের মালিক গ্রেফতার
কলকাতায় অগ্নিকাণ্ডে ৯ জনের প্রাণহানি: সেই হোটেলের মালিক গ্রেফতার
বিমানবন্দরে কুশসহ ভারতীয় নাগরিক গ্রেফতার 
বিমানবন্দরে কুশসহ ভারতীয় নাগরিক গ্রেফতার 
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
সর্বাধিক পঠিত
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
চিকিৎসাধীন সেই শিক্ষকের মৃত্যু, অভিযুক্তদের বাড়িঘরে আগুন
চিকিৎসাধীন সেই শিক্ষকের মৃত্যু, অভিযুক্তদের বাড়িঘরে আগুন