যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০২০, ১৮:০৫আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ১৮:০৫

গাজীপুর গাজীপুরের কাপাসিয়ায় কলাবাগান থেকে রাজীব ধর (৩৩) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৩ ডিসেম্বর) লাশটি উদ্ধার করা হয় বলে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাঁদ নিশ্চিত করেন।

রাজীব কাপাসিয়ার সাফাইশ্রী এলাকার মৃত সুভাষ চন্দ্র ধরের ছেলে।

ওই যুবকের স্বজন আব্দুল হাদী টিপু জানান, শনিবার সকালে বাড়ি থেকে বের হয়ে রাজীব ধর গত রাতে বাসায় ফেরেনি। রবিবার অজ্ঞাত একটি মরদেহের খবর পেয়ে সেটি রাজীব ধরের বলে শনাক্ত করা হয়।

ওসি জানান, দুপুরের দিকে স্থানীয় লোকজন সাফাইশ্রী দূর্গা মন্দিরের পাশে একটি কলাবাগানের ভেতর যুবকের মরদেহ পড়ে থাকার খবর দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে সুরতহালের পর রক্তাক্ত মরদেহটি উদ্ধার করে। উদ্ধার মরদেহের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম