এসিল্যান্ডকে মারার ১০ বছর পর কাউন্সিলরের কারাদণ্ড

চাঁদপুর প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২০, ০২:৫০আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ০২:৫২

চাঁদপুর

চাঁদপুরের কচুয়ায় পেশাগত দায়িত্ব পালন করতে যাওয়া এসিল্যান্ডকে (সহকারী কমিশনার ভূমি) মারধরের অপরাধে কচুয়া পৌরসভার ওয়ার্ড কাউন্সিলরকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রায় দশ বছর আগের ওই ঘটনায় দায়ের করা মামলায় চাঁদপুরের বিচারিক আদালতের কাউন্সিলরসহ পাঁচ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।

রবিবার (১৩ ডিসেম্বর) জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেনের আদালত এই রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হচ্ছে: কচুয়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন (৩৬), স্থানীয় বাসিন্দা আওলাদ সরকার (৪২), ইমরান হোসেন (৪০), সোহাগ হোসেন (৩৫) এবং মো. বিল্লাল (৪২)। এদের প্রথমজনকে চার বছর এবং অন্য চার জনকে ২ বছর ৬ মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আদালতে রায় ঘোষণার সময় অভিযুক্তরা অনুপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, বিগত ২০১০ সালের ২২ ফেব্রুয়ারি তৎকালীন কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অভিযুক্তদের হাতে মারধরের শিকার হন। এই ঘটনায় তিনি নিজেই বাদী হয়ে মামলা করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে কচুয়া থানা পুলিশ আদালতে ৮ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে। এই মামলায় বিচারক ৩ জনকে খালাস প্রদান করেন।

আদালতের এপিপি দিরান ইয়ারিন মেহেবুবুা জানান, সাজাপ্রাপ্তদের গ্রেফতার করা হলে তারপর থেকে এই রায় কার্যকর হবে।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান