আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২০, ০৩:৪৬আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ০৩:৪৭

লাশ উদ্ধার

গাজীপুর শহরের নিরাপদ আবাসিক হোটেল থেকে এক ব্যবসায়ী জয়নাল আবেদীনের (৩৭) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে কাপাসিয়া উপজেলার বরুন এলাকার সিরাজ মিয়ার ছেলে। তিনি পেশায় ডিম ব্যবসায়ী ছিলেন। রবিবার দুপুরে ওই হোটেলের একাট কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভুইয়া এর সত্যতা নিশ্চিত করেছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভুইয়া জানান, গত ৬ ডিসেম্বর গাজীপুর শহরের ভাওয়াল রাজবাড়ি রোডের নিরাপদ আবাসিক হোটেলের দ্বিতীয় তলার একটি কক্ষ ভাড়া নিয়ে উঠেন জয়নাল আবেদীন। রবিবার সকালে হোটেল কর্মচারীরা ওই কক্ষ পরিষ্কার করতে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ পান। ওই কক্ষে থাকা ব্যবসায়ীকে ডাকাডাকি করেও কোন সাড়া শব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ থানায় খবর দেন। কবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি লাগানো অবস্থায় জয়নালের ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঋণে জর্জরিত থাকায় হতাশাগ্রস্ত হয়ে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের