বিনা চিকিৎসায় কোনও মুক্তিযোদ্ধা মারা যাবেন না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

গাজীপুর প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২০, ২১:৪০আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ২২:০৬

 

বিনা চিকিৎসায় কোনও মুক্তিযোদ্ধা মারা যাবেন না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সরকার মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিতে কাজ করছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ.ক.ম. মোজাম্মেল হক। তিনি বলেন, আগামী বছর বিজয়ের ৫০ বছরে মুক্তিযোদ্ধাদের জন্য সরকারের পক্ষ থেকে এমন কিছু উপহার থাকবে যাতে তারা সম্মানিত বোধ করেন। সরকার ইতোমধ্যে জীবিত সব মুক্তিযোদ্ধার চিকিৎসা শতভাগ নিশ্চিত করেছে। হাসপাতালে চিকিৎসা থেকে শুরু করে ওষুধপত্র বিনামূল্যে দেওয়া হবে। বিনা চিকিৎসায় কোনও মুক্তিযোদ্ধা মারা যাবেন না।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকালে গাজীপুর জেলা শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জানুয়ারি মাস থেকে ২৬ মার্চের মধ্যে সব মুক্তিযোদ্ধাদের আইডিকার্ড ও সার্টিফিকেট দেওয়া হবে। মার্চ মাসের প্রথম দিকে প্রধানমন্ত্রী এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এই আইডি কার্ডে আট ধরনের বারকোড ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। যাতে এই কার্ড কেউ জালিয়াতি করতে না পারে।

গাজীপুর সিটি করপোরেশনের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে সিটি মেয়র মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের এমপি সামসুন্নাহার, সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা কাজী মেজাম্মেল হক, গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার জাকির হাসান, মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন, মুক্তিযোদ্ধা ও জাতীয় পার্টির নেতা আব্দুস সাত্তার মিয়া, মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন প্রমুখ।

অনুষ্ঠানে মেয়র জাহাঙ্গীর আলম বলেন, গাজীপুর সিটি করপোরেশন এলাকায় রাস্তাঘাট বীর মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করা হবে এবং তাদের বাসা-বাড়ির হোল্ডিং ট্যাক্স মওকুফ করা হবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম