বঙ্গবন্ধুকে নিয়ে আঁকা চিত্র প্রদর্শনীর উদ্বোধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০২০, ০৭:৩৯আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ০৮:১০




চিত্রশিল্পীদের আঁকা বঙ্গবন্ধুর ৩০টি চিত্র স্থান পেয়েছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে যশোর শিল্পকলা অ্যাকাডেমিতে তিন দিনব্যাপী চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।শুক্রবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এ প্রদর্শনীর উদ্বোধন করেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক অর্থনৈতিক, রাজনৈতিক বা কূটনৈতিক নয়। রক্তের বন্ধনে আবদ্ধ আমাদের বন্ধুত্ব। ভারত আমাদের পরীক্ষিত বন্ধু। এ সম্পর্ক নষ্ট হওয়ার নয়। বিশ্বের অধিকাংশ দেশ যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন করেনি, তখন ভারতের আপামর জনগণ বিশ্ব মোড়লদের চোখরাঙানিতে ভীত হয়নি। বাংলাদেশিরা এটা আজীবন স্মরণ রাখবে।’


অনুষ্ঠানে ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার রাজেশ রায়না বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধুমাত্র বাংলাদেশের নেতা নন; তিনি এই দুই দেশেরই হিরো।’  
বাংলাদেশে ভারতীয় দূতাবাসের ইন্ধিরা গান্ধী কালচারাল সেন্টারের উদ্যোগে এ চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। দেশের চারটি স্থানে এ প্রদর্শনী হবে।
খুলনা বিভাগের প্রদর্শনীটি যশোরে অনুষ্ঠিত হচ্ছে। প্রদর্শনীতে দেশের প্রতিশ্রুতিশীল চিত্রশিল্পীদের আঁকা বঙ্গবন্ধুর ৩০টি চিত্র স্থান পেয়েছে। আগামী রবিবার এ চিত্র প্রদর্শনী শেষ হবে।
ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার রাজেশ রায়নার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান, যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকালাদার রেন্টু, যশোর রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ জ্ঞান প্রকাশানন্দ মহারাজ, শিল্পকলা অ্যাকাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু প্রমুখ উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান