পাবনার ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৪

পাবনা প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২০, ২৩:২৬আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ২৩:২৮

পাবনা

জমি নিয়ে বিরোধের জেরে পাবনার ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম আজিজুল হক খোকন (৪৭)। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন। শনিবার (১৯ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত খোকন উপজেলার পুঙ্গলী ইউনিয়নের বায়রাপাড়া গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। আহতরা হলেন আব্দুল আলীম (৪৬), টোকন হোসেন (৩০), আলম হোসেন (৩০) ও আলাল উদ্দিন (৩৩)। এদের মধ্যে আলীমকে গুরুতর আহত অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও আহতদের সঙ্গে কথা বলে জানা গেছে, জমিজমা নিয়ে বায়রাপাড়া গ্রামের আজিজুল হক খোকনের সঙ্গে তার চাচাতো ভাই আব্দুল আলীমের বিরোধ চলছিল। শনিবার বিকেলে জমির সীমানা নির্ধারণ নিয়ে আলীম ও খোকনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে খোকন ও আলীমসহ দুই পক্ষের ৫ জন আহত হয়। তাদের উদ্ধার করে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খোকনকে মৃত ঘোষণা করেন।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাতুড়ির আঘাতে খোকনের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম