চিনি ভেবে কীটনাশক খেয়ে শিশুর মৃত্যু, আরেক শিশু অসুস্থ

গাজীপুর প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০২০, ০২:২০আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ০২:২২

গাজীপুর

গাজীপুরে চিনি ভেবে কীটনাশক খেয়ে সোনিয়া আক্তার নামে সাড়ে তিন বছরের এক শিশু মারা গেছে। একই ঘটনায় তার পাঁচ বছর বয়সী ফুপাতো বোন কথামনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

শিশু সোনিয়া সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার তারাবাড়িয়া এলাকার শফিকুল ইসলামের মেয়ে । গুরুতর অসুস্থ কথামনি (৫) একই উপজেলার বালিশা বাড়ি এলাকার দুলাল মিয়ার মেয়ে। শনিবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি থানার দেউলিয়া বাড়ি এলাকায় ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, কোনাবাড়ি এলাকার ঝুটের গোডাউনে কাজ করেন শফিকুল ও দুলাল মিয়া। সকালে সোনিয়া ও কথামনিকে স্বজনদের কাছে রেখে কর্মস্থলে যান উভয় দম্পতি। তারা অন্য শিশুদের সঙ্গে বাসায় খেলাধুলা করছিল। খেলার সময় তারা খাটের পাশে একটি পাত্রে থাকা ইঁদুর মারার জন্য চিনি সদৃশ্য কীটনাশক দেখতে পায়। তারা চিনি ভেবে ওই কীটনাশক খেয়ে ফেলে। এতে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। স্বজনেরা আশঙ্কাজনক অবস্থায় ওই দুই শিশুকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশু সোনিয়াকে মৃত ঘোষণা করেন। অপর শিশু কথা মনিকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ নিহত শিশুর লাশ উদ্ধার করে।

 

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান