জমির আখে আগুন, মহিমাগঞ্জে কৃষকের অভিনব প্রতিবাদ

গাইবান্ধা প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০২০, ০০:১৪আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ০৭:২৫




জমির আখে আগুন চিনিকল বন্ধের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে এবার গাইবান্ধার মহিমাগঞ্জে আখের জমি আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছেন জিল্লুর রহমান নামে এক আখ চাষি। শনিবার (১৯ ডিসেম্বর) পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শ্রমিক-কর্মচারী ও আখ চাষিদের মিল গেটে বিক্ষোভ ও সড়ক অবরোধের পর সংবাদ সম্মেলন চলাকালে গোপালপুর গ্রামের কৃষক জিল্লুর রহমান তার আখের জমিতে আগুন লাগিয়ে দেন।

আখের জমিতে আগুন দেওয়ার ঘটনাটি এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। আগুনের ঘটনা শুধুই প্রতিবাদ, নাকি এর পেছনে অন্য কোনও কারণ আছে, তা নিয়ে নানা গুঞ্জন এখন স্থানীয়দের মুখে।

চাষি জিল্লুর রহমান জানান, গত বছরের আখ বিক্রির টাকা আজও পাওনা। আখ মাড়াই মৌসুমে মিল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার না করায় রাগ, ক্ষোভে আখের জমিতে অগুন দেন তিনি। আগুনে তিন বিঘা জমির আখ পুড়ে গেছে তার। মহিমাগঞ্জ সুগার মিলে আখ মাড়াই করতে না পারলে অন্য চিনিকলে আখ নিয়ে যাবেন না তিনি। প্রয়োজনে তার অন্য আখের জমিও আগুন দিয়ে পুড়িয়ে ফেলার হুমকি দেন তিনি।

স্থানীয়রা জানান, গোপালপুর গ্রামের কৃষক জিল্লুর রহমান ও তার ভাই জোবায়দুর রহমান তাদের তিন বিঘা জমিতে আখ চাষ করেন। এরমধ্যে শুধু জিল্লুর রহমান আখের জমিতে আগুন দেন। আখের দাম না পাওয়া ও মিলের আখ মাড়াই বন্ধের কারণে রাগ-ক্ষোভে জিল্লুর রহমান জমিতে আগুন লাগিয়েছেন।

জমির আখে আগুন, মহিমাগঞ্জে কৃষকের অভিনব প্রতিবাদ ঘটনার সত্যতা স্বীকার করে চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল মোবাইলফোনে জানান, সংবাদ সম্মেলনের সময়ে হঠাৎ করে ফোনে আখের জমিতে আগুন দেওয়ার খবর আসে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ও সোনাতলা থেকে ফায়ার সার্ভিস কর্মীরা এসেও আখ রক্ষা করতে পারেনি। আগুনে ওই জমির দেড় লাখ টাকার বেশি মূল্যের আখ পুড়ে ছাই হয়েছে। তিন বিঘা জমির আলাদা প্লটে দুই ভাই জিল্লুর ও জোবায়দুর আখ চাষ করেন। মিল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়ার ক্ষোভেই জমিতে আগুন দেন কৃষক জিল্লুর রহমান।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চিনিকল সবন্ধর প্রতিবাদে আন্দোলন চালিয়ে আসছেন শ্রমিক-কর্মচারী ও আখ চাষিরা।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান