নাটোরে ৩ পৌরসভায় ২ মেয়র ও ১ কাউন্সিলরের প্রার্থিতা বাতিল

নাটোর প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২০, ২৩:৩৮আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ২৩:৪১

পৌরসভা নির্বাচন ২০২০-২১

নাটোরের নলডাঙ্গা,গোপালপুর ও গুরুদাসপুর পৌরসভা নির্বাচনে অংশ নিতে মনোনয়ন দাখিল করা প্রার্থীদের মধ্যে ২ জন মেয়র প্রার্থী ও ১ জন সাধারণ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) যাচাই-বাছাই শেষে মনোনয়ন ফরম সঠিকভাবে পূরণ না করায় রিটার্নিং কর্মকর্তা এই ঘোষণা দেন।
এর আগে ওই তিন পৌরসভায় অংশ নিতে ১৮ জন মেয়র প্রার্থীসহ কাউন্সিলর পদে ১১৪ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৬ জন মনোনয়ন দাখিল করেন। যাচাই-বাছাই শেষে মোট ১৬ জন মেয়র প্রার্থী, ৩৬ জন সংরক্ষিত কাউন্সিলর ও ১১৩ জন সাধারণ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হলো।
বাতিল কাউন্সিলর প্রার্থীর নাম একরামুল। তিনি গুরুদাসপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন।
অপরদিকে মনোনয়ন বাতিল হওয়া মেয়র প্রার্থীর একজনের নাম নজমুল করিম। তিনি নলডাঙ্গা পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন। মনোনয়ন বাতিল হওয়া অপর মেয়র প্রার্থীর নাম সায়্যেদুল হক। তিনি গোপালপুর পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আছলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আছলাম জানান, নলডাঙ্গা পৌরসভার অনুকূলে ৩৮ জন সাধারণ কাউন্সিলর, ১০ জন সংরক্ষিত কাউন্সিলর ও মেয়র পদে ৫ জন মনোনয়ন দাখিল করেছিলেন। এরমধ্যে এক মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। আগামী ১৬ জানুয়ারি এই তিন পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম