জেলা পরিষদ বাংলো থেকে অফিস সহকারীর মৃতদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২০, ১৮:৫৯আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ১৯:৪৮

কক্সবাজার কক্সবাজার জেলা পরিষদের ডাকবাংলো থেকে অফিস সহকারী আয়ুব আলীর (৩৭) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে ডাকবাংলোর ১৯ নম্বর কক্ষ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, তাকে হত্যা করা হয়েছে। কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

নিহত আয়ুব চকরিয়া উপজেলার হরিয়াঘোনা এলাকার সৈয়দ হোসেনের ছেলে। তিনি জেলা পরিষদের প্রধান সহকারী রেজাউলের অফিস সহকারী বলে জানা গেছে।

ডাকবাংলোর কেয়ারটেকার জাফর বলেন, ‘দুপুর ১টা ১০-এর দিকে আমার কাছ থেকে চাবি নিয়ে রুমে যান আয়ুব। তার কিছুক্ষণ পর আমি উপরে গেলে দরজা খোলা দেখে রুমে ঢুকে তার ঝুলন্ত মরদেহ দেখতে পাই।’

আয়ুবের স্ত্রী মমতাজ বেগম বলেন, ‘রাতে সে শহরের বাহারছড়ার বাসায় ছিল। সকাল ১১টার দিকেও বাসায় যায়। সেখান থেকে অফিসে এসেছে। পরে দুপুর ২টার দিকে ডাকবাংলোর স্টাফ জাফর আমাকে ফোন করে বলেন, চিফ রেজাউল আমাকে ডেকেছেন। পৌনে ৪টার দিকে ১৯ নম্বর কক্ষে গিয়ে আমার স্বামীর লাশ দেখতে পাই।’

তিনি অভিযোগ করে বলেন, ‘দিনে-দুপুরে একটা মানুষ কী করে আত্মহত্যা করতে পারে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে রেখেছে।’ স্বামী হত্যার বিচার দাবি করেন মমতাজ বেগম।

এসআই মোশাররফ হোসেন বলেন, ‘খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। তবে শরীরে কোনও আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে না। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম