প্রতিপক্ষকে হটাতে ফাঁকা গুলি ও বাড়ি ভাঙচুরের অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০২০, ২০:৫৫আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ২০:৫৫

ভাঙচুর করা হয় ঘরের জিনিসপত্র ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ছালাভরা এলাকায় গভীর নলকূপের পানি ভাটায় প্রবেশ করে ইট ভিজে যাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষকে হটাতে এক রাউন্ড ফাঁকা গুলি এবং বাড়ি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় এ ঘটে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাহফুজুর রহমান মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে স্থানীয় হোসেন আলীর ধানের বীজতলায় পানি দেওয়ার সময় গভীর নলকূপের পানি ইঁদুরের গর্ত দিয়ে ভাটায় প্রবেশ করে ইট ভিজে যায়। এ নিয়ে ভাটা মালিক আব্দুল মতিন বিশ্বাস ও হোসেন আলীর মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর তারা হোসেন আলীর ছেলে রবিউল ইসলাম বাবুকে মারধর করে। এর একপর্যায়ে ভাটা মালিকের ছেলে ইমদাদুল হক সোহাগ ঘটনাস্থলে এসে এক রাউন্ড ফাঁকা গুলি করে এবং ভাটার পাশে হোসেন আলীর বাড়িতে প্রবেশ করে ঘরের জিনিসপত্র ভাঙচুর করে।

দুর্গাপুর গ্রামের বৃদ্ধ মোবারক মণ্ডল (৬৫) বলেন, ‘জোরে কথা শুনে ঘটনাস্থলে এসে গুলির শব্দ শুনেছি। এরপর ২০-২৫ জন লোক বাড়ির মধ্যে প্রবেশ করে ঘরের জিনিসপত্র ভেঙেছে।’

হোসেন আলীর শ্যালক সেলিম উদ্দিন ওলি বলেন, ‘ইঁদুরের গর্ত দিয়ে ভাটায় পানি প্রবেশ নিয়ে ভাটার ম্যানেজার রহিম হোসেনের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে রবিউল ইসলাম বাবুকে মারধর করে। ভাটার মালিক আব্দুল মতিন বিশ্বাস (পাতা মিয়া) ও পুলিশ এসে হোসেন আলীকে ডেকে নিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। এ সময় ভাটা মালিকের ছেলে ইমদাদুল হক সোহাগ এসে গুলি করে। ২০-২৫ জনের একটি দল নিয়ে বাড়িতে প্রবেশ করে আমার দুলাভাই ও বোনকে মারধর করে ও টিভি, ফ্রিজসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে।’

এ ব্যাপারে ভাটা মালিকের ছেলে ইমদাদুল হক সোহাগ মুঠোফোনে বলেন, ‘আমার বাবাকে মারধর করে পাঞ্জাবি ছিঁড়ে দিয়েছে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমার লাইসেন্সকৃত শটগান দিয়ে এক রাউন্ড ফাঁকা গুলি করি।’ 

ঘটনাস্থলে উপস্থিত কালীগঞ্জ থানার এসআই সৈয়দ আলী জানান, ঘটনাস্থলে এসে দুই পক্ষকে নিয়ে তিনি বিষয়টির মীমাংসার চেষ্টা করছিলেন। এর একপর্যায়ে অন্যপাশ থেকে জোরে শব্দ শুনতে পান। এটা গুলির শব্দ হতে পারে।

ওসি বলেন, ‘বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি ভাটা মালিকের ছেলে এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। এ ব্যাপারে এখনও কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেবো। ভাটার মালিকের ছেলে ইমদাদুল হক সোহাগের একটি লাইসেন্স করা অস্ত্র আছে।’

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম