৬ মাসের মধ্যে কাজ শুরু না হলে আন্দোলন: খুলনা সিটি মেয়র

খুলনা প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০২০, ২৩:১৯আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ২৩:২৩

খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

খুলনা মহানগরীর রাস্তাঘাট, ফুটপথ, ব্রিজ-কালভার্ট, পয়ঃনিষ্কাশনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ২২ খালের অবৈধ দখলদারদের উচ্ছেদসহ খুলনার সার্বিক উন্নয়নের বিষয় নিয়ে বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক। তিনি এ সময় খুলনার উন্নয়নে একনেকে অনুমোদন হওয়া প্রকল্পগুলোর জমি অধিগ্রহণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। আগামী ৬ মাসের মধ্যে এসব প্রকল্পের কাজ শুরু না হলে আন্দোলনের হুমকি দিয়েছেন সিটি মেয়র।

সংবাদ সম্মেলনে সিটি মেয়র খুলনার উন্নয়নের সার্বিক তথ্য তুলে ধরে বলেন, শিপইয়ার্ড সড়কের কাজ ৭ বছরেও শেষ না হওয়া দুঃখজনক। এর ফলে ৯৮ কোটি টাকার এ প্রকল্প এখন ২ শত কোটিরও বেশি টাকায় রিভাইস করতে হয়েছে। এম এ বারী লিঙ্ক রোড তৈরির পর এখন অর্থাভাব দেখিয়ে কেডিএ সংস্কার করছে না। আর দুর্ভোগ পোহাচ্ছে জনগণ। গল্লামারী থেকে রায়েরমহল ও নতুন রাস্তা মোড় পর্যন্ত সড়কটিও বেহাল দশায় রয়েছে। অর্থ বরাদ্দ দেওয়ার পরও এ সড়কগুলোর উন্নয়ন হচ্ছে না।

সিটি মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে বরাদ্দের অর্থ পাওয়ার পরও বছরের পর বছর কেডিএ সেই প্রকল্প বাস্তবায়ন করছে না। তাদের তৈরি করা রাস্তা-ঘাট, বাস টার্মিনাল সংস্কার করছে না। খুলনার মানুষ মনে করছে, সব সিটি করপোরেশনের ব্যর্থতা। আসলে তা নয়। কেডিএর কারণেই খুলনার অনেক উন্নয়ন পিছিয়ে যাচ্ছে। এ অবস্থা অব্যাহত থাকলে ও আগামী ছয়মাসের মধ্যে উন্নয়ন প্রকল্পগুলোর কাজ শুরু না হলে খুলনার স্বার্থে খুলনাবাসীকে সাথে নিয়ে আন্দোলন করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন  খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনর রশিদ, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, নব নির্বাচিত সভাপতি এসএম জাহিদ হোসেন, কেসিসির প্যানেল মেয়র মো. আমিনুল ইসলাম মুন্না, মো. আলী আকবর টিপু ও মেমরী সুফিয়া রহমান শুনু, প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালা প্রমুখ।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম