সন্ত্রাসীদের হামলা থেকে ছেলেকে উদ্ধার করতে গিয়ে আহত বাবার মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০২০, ০০:২৯আপডেট : ২৫ ডিসেম্বর ২০২০, ০০:৩০

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীতে সন্ত্রাসীদের মারধর থেকে ছেলেকে উদ্ধার করতে গিয়ে ছুরিকাঘাতে আহত হওয়ার ছয় দিন পর মজিবুর খন্দকার (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২৩ ডিসেম্বর) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ তথ্য নিশ্চিত করেন।  

নিহত মজিবুর খন্দকার সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের চর বয়রাগাদী গ্রামের বাসিন্দা।

নিহতের ছেলে সবুজ খন্দকার জানান, গত ১৬ ডিসেম্বর সকালে মোটরসাইকেল যোগে বাসায় ফেরার পথে উপজেলার চর বয়রাগাদী সেতুর সামনে একই এলাকার আবুল হোসেন, নাসির উদ্দিন, কবির হোসেন, জাকির হোসেন, আমান উল্লাহ, সৈয়দ রিফাত, মোকছেদুল, ফয়সাল, দেলোয়ার, মহসিন, মোহাম্মদ আলী আফজালসহ তাদের লোকজন পথরোধ করে তাকে মারধর করতে থাকে। এই সংবাদ পেয়ে তার বাবা, মামাতো ভাই স্বপন ও মামি ছামিরুন নেছা তাকে উদ্ধার করতে আসে। তখন সন্ত্রাসীরা তার বাবা, মামাতো ভাই ও মামিকেও এলোপাতাড়ি কোপায়। এতে তার বাবা হাতে ও পেটে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়। সে সময় এলাকাবাসী ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন এলাকাবাসী। চিকিৎসা নিয়ে তাদের তিন জন কিছুটা সুস্থ হলেও বুধবার সকালে তার বাবা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ বিষয়ে ওসি জানান, লাশ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে মামলা দায়ের করেছেন। একজনকে গ্রেফতার করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম