পুলিশে মাদকাসক্ত সদস্যের কোনও স্থান নেই: আইজিপি

রাজশাহী প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০২০, ১৬:২৭আপডেট : ২৭ ডিসেম্বর ২০২০, ১৭:২৯

পুলিশে মাদকাসক্ত সদস্যের কোনও স্থান নেই: আইজিপি পুলিশ বাহিনীতে মাদকাসক্ত সদস্যের কোনও স্থান নেই বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমদ।

রবিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টারসহ কিশোর গ্যাং ডিজিটাল ডাটাবেজ ও হ্যালো-আরএমপি অ্যাপ উদ্বোধনের পর গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি বলেন, ‘মাদকাসক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা সদস্যদের ডোপ টেস্ট করতে শুরু করেছি। এ প্রক্রিয়া অব্যাহত থাকবে। আমরা পুলিশ বাহিনীকে পরিচ্ছন্ন করতে চাই।’

অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে আইজিপি রাজশাহী অঞ্চলের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেন।

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান