মোংলা বন্দরে নতুন রেকর্ড

আবুল হাসান, (মোংলা) বাগেরহাট
০১ জানুয়ারি ২০২১, ০৯:৩০আপডেট : ০১ জানুয়ারি ২০২১, ০৯:৫৬

মোংলা বন্দর ২০২০ সালের প্রায় শেষ প্রহরে বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) রাতে মোংলা বন্দরের ১০ নম্বর মুরিং বয়ায় নোঙর করে পানামা পতাকাবাহী জাহাজ ‘এমভি ওয়াংডা’। আর এতেই বন্দরের ইতিহাসে নতুন রেকর্ড তৈরি হলো। এক মাসে মোংলা বন্দরে ১১৭টি জাহাজের আসলো। গত ৭০ বছরে কোনও মাসেই এত জাহাজ মোংলা বন্দরে আসেনি।

গত ২৩ নভেম্বর মরোক্ক’র জর্জস লাসফার বন্দর থেকে সার নিয়ে ‘এমভি ওয়াংডা’ জাহাজটি ছেড়ে আসে। রাত ৮টা ৪০ মিনিটের দিকে এটি মোংলা বন্দরে নোঙর করে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় এই তথ্য নিশ্চিত করে রেকর্ডের কথা জানান মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফকর উদ্দিন। আধুনিক সুযোগ সুবিধা বৃদ্ধি পাওয়ায় বিদেশিরা এ বন্দর ব্যবহারে আগ্রহী হয়েছে এবং জাহাজ আগমনের সংখ্যা বাড়ছে বলেও জানান তিনি। মোংলা বন্দর (ছবি: প্রতিনিধি)

হারবার মাস্টার আরও বলেন, ২০১৪-১৫ অর্থ বছরের মোংলা বন্দরে জাহাজ আগমনের সংখ্যা ছিল ৪১৬ টি, ২০১৫-১৬ অর্থ বছরে ছিল ৪৮২ টি, ২০১৬-১৭ অর্থ বছরে ছিল ৬২৪ টি, ২০১৭-১৮ অর্থ বছরে ছিল ৭৮৪ টি এবং ২০১৮-১৯ অর্থ বছরে সে সংখ্যা এসে দাড়ায় ৯১২ টিতে।

পরিসংখ্যানে দেখা যায়, প্রতিবছরই বন্দরে ১২০ থেকে ১৫০টি করে জাহাজ আগমনের সংখ্যা বেড়েছে। সেই ধারবাহিকতায় ২০২১ সালে মোংলা বন্দরে জাহাজের আগমনের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যাবে বলে আশা বন্দর কর্তৃপক্ষের।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
৭ লাখ কৃষকের ৬০৪ কোটি টাকা কৃষিঋণ মওকুফ
৭ লাখ কৃষকের ৬০৪ কোটি টাকা কৃষিঋণ মওকুফ
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত