সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা

নীলফামারী প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২১, ১৯:৫৫আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ১৯:৫৫

মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। রবিবার (৩ জানুযারি) উপজেলার ৩ নম্বর বাঙ্গালীপুর ইউনিয়নের বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে বিনামূল্যে এই চিকিৎসাসেবা দেওয়া হয়।

দিনব্যাপী কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় ছিল বাংলাদেশ সেনাবাহিনীর ২২২ পদাতিক ব্রিগেডের অধীন ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। এতে সৈয়দপুর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চার জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা প্রদান করেন। তারা হলেন– সৈয়দপুর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নাক, কান গলা (ইএনটি) বিশেষজ্ঞ মেজর মোহাম্মদ বখতিয়ার হাওলাদার; চক্ষু বিশেষজ্ঞ মেজর এ কে এম মঞ্জুর মোর্শেদ ডিও; সার্জারি বিশেষজ্ঞ লে. কর্নেল শেখ সাব্বির আহেমদ,  এবং মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন নুরানী হানিফা। দিনব্যাপী ওই ইউনিয়নের বিভিন্ন এলাকার নানা বয়সী মানুষকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ দেওয়া হয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন– বাংলাদেশ সেনাবাহিনীর ২২২ পদাতিক ব্রিগেডের অধীন ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের স্টাফ অফিসার ক্যাপ্টেন মো. নাঈম পারভেজ, বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শ্রী প্রণবেশ চন্দ্র বাগচী, ইউপি সদস্য মো. রেজাউল করিম রেজু, বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের প্রদান শিক্ষক মো. নাজমুল হক খোকন, বাঙ্গালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুলতান উদ্দিন প্রমুখ।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের