ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘বঙ্গবন্ধু শিশু শিক্ষালয়’-এর উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২১, ১৯:৩৬আপডেট : ০৪ জানুয়ারি ২০২১, ১৯:৩৬

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে ‘বঙ্গবন্ধু শিশু শিক্ষালয়’ নামে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি স্কুলের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। জেলা ছাত্রলীগের আয়োজনে সোমবার সকালে শহরের ব্যাপারী পাড়ায় এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এ স্কুলের উদ্বোধন করা হয়।
ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুল।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল রানা সিটি, কেসি কলেজ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক রিপন, পৌর ছাত্রলীগের সভাপতি খায়রুল ইসলাম টিটন, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, সাংগঠনিক সম্পাদক সজিব হোসেনসহ অন্যরা।
স্কুলের উদ্বোধন শেষে শিশুদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা আগত শিক্ষার্থীদের পাঠদান করান।
এখন থেকে প্রতিদিন সকাল ও বিকালে সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান করানো হবে বলে জানিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

/টিএন/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম