ফুল সাজানো গাড়িতে চড়ে কর্মজীবনের পরিসমাপ্তি পুলিশ কর্মকর্তার

হিলি প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২১, ১৮:৫০আপডেট : ০৫ জানুয়ারি ২০২১, ১৮:৫০

ফুল দিয়ে সাজানো গাড়িবহর এবং সহকর্মীদের ভালোবাসার মধ্যে দিয়ে দীর্ঘ ২৮ বছরের কর্মময় জীবন শেষ করে অবসরে গেলেন দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশের উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ।

সোমবার সকালে অন্য রকম এক আয়োজনের মধ্যে দিয়ে তাকে বিদায় জানিয়েছেন ঘোড়াঘাট থানার ওসি আজিম উদ্দিনসহ থানা পুলিশের সকল সদস্য। বিদায়ের আগে এসআই আজাদের গলায় ফুলের মালা পরিয়ে দেন ওসি আজিম উদ্দিন এবং ওসি (তদন্ত) মমিনুল ইসলাম। পরে হাতে ফুলের তোড়া ও উপহার সামগ্রী তুলে দেন থানা পুলিশের অন্যান্য অফিসার। শেষ মুহূর্তে ফুল দিয়ে সাজানো থানা পুলিশের গাড়িবহরের মাধ্যমে তাকে গন্তব্যস্থলে পৌঁছে দেন ওসি আজিম উদ্দিন।

বিদায় নেওয়ার আগ মুহূর্তে বিদায়ী উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, চাকরিতে যোগদানের আগে প্রতিটি পুলিশ সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। কিন্তু বিদায়ের বেলায় তেমন কোনও আনুষ্ঠানিকতা থাকে না। তবে দিনাজপুরের এসপি এবং ঘোড়াঘাট থানার ওসি স্যার আমার শেষ ইচ্ছাটি পূরণ করেছে। আমি চাই পুলিশের প্রতিটি সদস্যকে এভাবেই বিদায় জানানো হোক।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন এসআই জিয়াউর রহমান, দুলু মিয়া, ফারুকুজ্জামান, ফজলার রশিদ, এএসআই জামান, মঞ্জুরুল, ভোলানাথ, মালেক ও আসমা খাতুনসহ থানা পুলিশের অন্য সদস্যরা।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম