আশুগঞ্জে দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২১, ১৮:৩৩আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ১৮:৩৩

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বড়তল্লা গ্রামে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেন আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে বড়তল্লা গ্রামের শেখ বাড়ির মিলন মিয়ার সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একই গ্রামের আনসার আলীর বাড়ির কাউসার মিয়ার সঙ্গে ধাক্কা লাগে। এ নিয়ে মিলন মিয়াকে মারধর করেন কাউসার। এ ঘটনার জের ধরে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে পুলিশসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। পরে আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাঁচ রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে বেলা ৩টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের পরিচয় জানা যায়নি।

ওসি জানান, এ ঘটনায় মহিউদ্দিন নামে পুলিশের এক কনস্টেবল আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে চার জনকে আটক করেছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা রয়েছে। এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত থানায় মামলা হয়নি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান