সুনামগঞ্জে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১৫

সুনামগঞ্জ প্রতিনিধি
০১ জানুয়ারি ২০১৬, ১৩:১৩আপডেট : ০১ জানুয়ারি ২০১৬, ১৩:১৩

সুনামগঞ্জ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে পুর্ব বাজার এলাকায় উপজেলার ছাত্রদলের চেয়ারম্যান আব্দুল মোতালিক গ্রুপের সঙ্গে কেন্দ্রীয় কমিটির সদস্য ডাক্তার রফিক চৌধুরী সমর্থিত গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে।  
দিনটি উপলক্ষে উভয় গ্রুপের নেতা-কর্মীরা মিছিল বের করলে হঠাৎ তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয় পক্ষ দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে পরস্পরকে আক্রমণ করে।  
সংঘর্ষে ছাত্রদল কর্মী জীবন (২৩) সরোয়ার (২৬) ফারুক (৩০)সহ উভয় পক্ষের ১৫ জন আহত হন। আহতদের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া জানান, ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ ঘটনা ঘটেছে । বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
/এসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের