কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২১, ২১:৪৭আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ২১:৪৭

পিরোজপুর জেলা কারাগারে অনিমেষ হালদার (৩৫) নামে হত্যা মামলার এক আসামির মৃত্যু হয়েছে। পিরোজপুর জেলা কারাগারের জেল সুপার মো. শামীম ইকবাল জানান, রবিবার (১৭ জানুয়ারি) বুকে ব্যথা ওঠার পর অনিমেষকে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়ার পর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

অনিমেষ জেলার ইন্দুরকানী উপজেলার চরণী পত্তাশী গ্রামের মন্মথ হালদারের ছেলে এবং পত্তাশী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।

গত বছরের ২৭ জুলাই ইন্দুরকানী উপজেলার চরণী পত্তাশী গ্রামে ঘরের মধ্যে মৃত অবস্থায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক মধুসুদন হালদারের স্ত্রী গোলাপি রাণী হালদারকে (৬৫) পাওয়া যায়। এ ঘটনায় ইন্দুরকানী থানায় প্রথমে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়। এরপর ৩০ জুলাই নিহত গোলাপি রাণীর স্বামী মধুসূদন বাদী হয়ে পত্তাশী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি অনিমেষ এবং একই ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক আল আমিন বাবুকে (২২) আসামি করে ইন্দুরকানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত দুজনকেই গ্রেফতার করে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম