নির্বাচনি প্রচারণার সময় ছাত্রলীগ-যুবদল সংঘর্ষ, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ জানুয়ারি ২০২১, ২০:৩১আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ২০:৩১

চট্টগ্রাম নগরীর বাকলিয়ার বলিরহাট এলাকায় নির্বাচনি প্রচারণার সময় আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২০ জানুয়ারি) বিকালে বলিরহাট ফার্নিচার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যায় বলিরহাট এলাকায় আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে ছাত্রলীগ নেতাকর্মীরা প্রচারণা চালাচ্ছিলেন। একই সময় বিএনপি প্রার্থীর পক্ষে যুবদলকর্মীরা সেখানে প্রচারণা চালাতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ও ম্যাজিস্ট্রেট এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আহতদের মধ্যে রয়েছেন– ১৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সোহান এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ওয়াজেদ। যুবদল নেতা মো. নুরুদ্দিন, মো. ইউনুছ, মো. নয়ন, মো. ইব্রাহিম, মো. রাশেদ, মো. ফরিদ, এসএম রুবেল, মো. আমীর. মো. আজাদ।

সংঘর্ষের জন্য স্থানীয় আওয়ামী লীগ কাউন্সিলর মোহাম্মদ হারুনের অনুসারী ছাত্রলীগ নেতাকর্মীদের দায়ী করেছেন নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের গণসংযোগ শেষ করে আমরা বলিরহাট এলাকায় পথসভা করছিলাম। এ সময় আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ হারুনের ভাতিজা ইমরান ও  ছাত্রলীগ নেতা এনামুল হক মানিকের নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা হঠাৎ পেছন থেকে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এ সময় তারা অন্তত চার-পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। হামলায় আমাদের ১০ জন আহত হয়েছে। সন্ত্রাসীরা এলাকার যুবদল নেতা মোহাম্মদ ইউনুছের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেছে।’

অন্যদিকে একই ঘটনার জন্য যুবদল নেতাকর্মীদের দায়ী করছেন ১৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল হক মানিক। তিনি বলেন, ‘আমরা মেয়রপ্রার্থী রেজাউল করিম চৌধুরীর পক্ষে  প্রচারণা চালিয়ে যাচ্ছিলাম। এ সময় বিএনপির নেতাকর্মীরা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় আমাদের পাঁচ জন নেতাকর্মী আহত হয়েছেন। প্রতিরোধে আমরা তাদের পাল্টা ধাওয়া করেছি।’ 

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, ‘আওয়ামী লীগের নির্বাচনি প্রচারণায় বিএনপির কর্মীরা হামলা চালিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’ পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে জানান তিনি।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান