নীলফামারীতে ৬৩৭ গৃহহীন পরিবার পাবে ঘর

নীলফামারী প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২১, ২৩:০৫আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ২৩:০৫

মুজিববর্ষ উপলক্ষে নীলফামারীতে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে ৬৩৭ ভূমিহীন ও গৃহহীন পরিবার পাকা বাড়ি পাচ্ছে। শনিবার (২৩ জানুয়ারি) সারাদেশে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব বাড়ি হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী এ তথ্য জানান।

জেলা প্রশাসক জানান, এ জেলায় সদরে ৯৯, সৈয়দপুরে ৩৪, ডোমারে ৩৮, ডিমলায় ১৮৫, জলঢাকায় ১৪১ ও কিশোরগঞ্জ উপজেলায় ১৪০টিসহ মোট ৬৩৭ পরিবার প্রথম পর্যায়ে এই ঘর পাবে। এতে ১২ দশমিক ৭৪ একর জমি সরকারের পক্ষ থেকে ওই পরিবারগুলোর মাঝে বরাদ্দ দেওয়া হয়।

জেলা সদরের রামনগর ইউনিয়নের বিশমুড়ি গ্রামের শাহানাজ বেগম বলেন, ‘আমি মানুষের বাড়িতে ছেলেমেয়েকে নিয়ে জীবন কাটাই। এক ছেলে ও এক মেয়ে নিয়ে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে মানুষের বাড়িতে দিনমজুরি করে কিছু টাকা জমিয়েছিলাম। সেই টাকা দিয়ে ৩ শতাংশ জমি কিনি, কিন্তু অর্থের অভাবে ঘর করতে পারিনি। আমি শেষ বয়সে পাকা বাড়ি পাবো জীবনে ভাবিনি। আমি মন থেকে শেখ হাসিনাকে দোয়া করি।’

সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রিয়াজুল ইসলাম রিয়াজ জানান, প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয়েছে এক লাখ ৭১ হাজার টাকা এবং পরিবহন বাবদ খরচ রয়েছে চার হাজার টাকা, মোট এক লাখ ৭৫ হাজার টাকা। এতে রয়েছে দুটি শোয়ার ঘর, একটি করে টয়লেট, একটি করে স্টোর রুম কাম রান্নাঘর। যথেষ্ট স্বচ্ছতার মধ্য দিয়ে এসব ঘরবাড়ি করা হয়েছে। সুফলভোগীদের বলে দেওয়া হয়েছে, ঘর তৈরির জিনিসপত্রের মধ্যে ভেজাল মনে হলে তা আটকে দিয়ে প্রশাসনকে জানাতে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি