ট্রাক ও ট্রাক্টর চাপায় দুজন নিহত

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৭ জানুয়ারি ২০২১, ০৩:০৫আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ০৩:০৫

জামালপুরে ট্রাকচাপায় ও পিরোজপুরের মঠবাড়িয়ায় ট্রাক্টরচাপায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ জানুয়ারি) জামালপুর সদর উপজেলার শিমুলতলী ও পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার জানখালী গ্রামে দুর্ঘটনা দুটি ঘটে।

জামালপুর প্রতিনিধি জানান, জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে তিতপল্লা ইউনিয়নের শিমুলতলী এলাকায় ট্রাকের চাপায় নিহত বৃদ্ধের নাম আব্দুস সোবহান (৬০)। তিনি পেশায় ঘটক ছিলেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা ১১টায়।

পুলিশ সূত্র ও এলাকাবাসী জানায়, ঘটক আ. সোবহান (৬০) ঘটকালি কাজে বাইসাইকেল যোগে তিতপল্লা যাচ্ছিলেন। তিতপল্লার শিমুলতলী এলাকায় রাস্তা পারাপারের সময় টাঙ্গাইল থেকে জামালপুরগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

নারায়ণপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আ. লতিফ মিয়া সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

পিরোজপুর প্রতিনিধি জানান, জেলার মঠবাড়িয়া উপজেলার জানখালী গ্রামে ট্রাক্টরে চাপা পড়ে সজল হাওলাদার (২৫) নামে এক  শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (২৫ জানুয়ারি) রাত দশটার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই গ্রামে কৃষি জমিতে মুগডাল আবাদের জন্য ট্রাক্টর মালিক জাহিন হাওলাদার জমি চাষ করছিলেন। তার সহযোগী হিসেবে কাজ করছিলেন শ্রমিক সজল। এসময় ট্রাক্টরে উঠতে গিয়ে ছিটকে এর চাকায় চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান  জানান, নিহত সজলের লাশ উদ্ধার করে মঙ্গলবার জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিহত সজল উপজেলার গুলিসাখালী ইউনিয়নের দক্ষিণ কবুতরখালী গ্রামের মোঃ কাঞ্চন আলী হাওলাদারের ছেলে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম