নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ২ সদস্য গ্রেফতার

খুলনা প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২১, ১৮:০৮ আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ১৮:০৮

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লার দলের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।  বুধবার (২৭ জানুয়ারি) তাদের গ্রেফতার করা হয়। গত ২০১৯ সালের ৩ মে থেকে এ পর্যন্ত র‌্যাব-৬ খুলনা নিষিদ্ধ এই জঙ্গি সংগঠনের মোট ৪৩ নেতাকর্মীকে গ্রেফতার করলো। ‌র‌্যাব-৬-এর পরিচালক লে. কর্নেল রওশনুল ফিরোজ এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব-৬-এর পরিচালক জানান, ধারাবাহিক অভিযানে বুধবার র‌্যাব-৬ খুলনার (স্পেশাল কোম্পানি) একটি বিশেষ দল লবণচরা থানাধীন বান্দা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। আনুমানিক বেলা সোয়া ২টায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লার দলের সক্রিয় সদস্য মো. আলমগীর হোসেন (৩৮), মো. কাউসার উদ্দিন সুমনকে (৩৪) গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আলমগীর হোসেন স্বীকার করে, সে গত চার-পাঁচ বছর আগে আব্দুল মান্নান নামে এক ব্যক্তির মাধ্যমে এই সংগঠনে যোগ দেয়। কাউসার উদ্দিন সুমন স্বীকার করে, সে গত পাঁচ বছর আগে কাইয়ুম নামে এক ব্যক্তির মাধ্যমে এই সংগঠনে যোগ দেয়। তারা বিভিন্ন দলীয় মিটিংয় অংশগ্রহণ করে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে সক্রিয় ভূমিকা পালন করে আসছিল।

তারা দেশের বিভিন্ন জায়গা হতে সদস্য নির্বাচন, বিভিন্ন উৎস হতে অর্থ সংগ্রহ এবং কর্মীদের বায়াত গ্রহণ করানোর মাধ্যমে দলীয় শক্তি বৃদ্ধির কাজে নিয়োজিত রয়েছে। তারা এই সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে দলীয় মিটিং, উগ্রবাদী বই বিতরণ, অর্থ প্রদান ও আদায় এবং সংগঠনে সম্পৃক্ত হওয়ার জন্য দাওয়াত প্রদান ইত্যাদি কর্মকাণ্ডে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আসছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিষেধাজ্ঞা এড়াতে ডিজেলের নামে ইরানি জেট ফুয়েল কিনছে মিয়ানমার
নিষেধাজ্ঞা এড়াতে ডিজেলের নামে ইরানি জেট ফুয়েল কিনছে মিয়ানমার
আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যে এইচআরএসএসের উদ্বেগ ও নিন্দা
আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যে এইচআরএসএসের উদ্বেগ ও নিন্দা
বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
শিল্পকলা একাডেমির গেটে ককটেল বিস্ফোরণ, মূল হোতা গ্রেফতার
শিল্পকলা একাডেমির গেটে ককটেল বিস্ফোরণ, মূল হোতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি