৪৭ কেজি হরিণের মাংস উদ্ধার, আটক ৪

মোংলা প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২১, ১৮:৪৫আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ১৮:৪৫

বাগেরহাটের মোংলায় কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে হরিণের মাথাসহ ৪৭ কেজি মাংস উদ্ধার করা হয়েছে। শনিবার (৩০ জানুয়ারি) গভীর রাতে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত তিন শিকারি এবং ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন মোংলা কোস্টগার্ড সদস্যরা।

কোস্টগার্ড জানায়, গত ৩০ জানুয়ারি গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পশ্চিম জোনের বিসিজি বেইস মোংলার একটি টহল দল মোংলা উপজেলার দিগরাজ বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এই হরিণের মাংস উদ্ধার করে। এ সময় তিন চোরা হরিণ শিকারিকেও আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলো– দাকোপ উপজেলার বানিয়াশান্তা ইউনিয়নের ডাংমারী গ্রামের আবু সরদারের ছেলে মোনা সরদার, রামপাল উপজেলার গোরম্বা বন্নি গ্রামের জাফর শেখের ছেলে জাহিদ শেখ এবং অন্য দুই আসামির পরিচয় পাওয়া যায়নি।

কোস্ট গার্ডের অপারেশন কর্মকর্তা লে. এম মাজহারুল হক জানান, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বন্যপ্রাণী রক্ষা ও দস্যু দমন, অবৈধ অনুপ্রবেশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ চোরাচালান রোধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত আছে এবং তা ভবিষ্যতেও থাকবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম