কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার আটিয়াবাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার তিন জন হলো– কুড়িগ্রাম সদর উপজেলার মুক্তারাম এলাকার আব্দুল জলিলের ছেলে জাফর হাসান (২৯), একই উপজেলার ভাংরীপাড়া এলাকার মৃত এন্তাজ আলীর ছেলে আনোয়ার হোসেন (৪০) এবং হরিকেশ এলাকার মহেন্দ্রনাথের ছেলে মিলন সরকার (২৯)।
পুলিশ জানায়, তারা মাদক আনতে কুড়িগ্রাম সদর থেকে ফুলবাড়ী গিয়েছিল। গ্রেফতার মাদক ব্যবসায়ীদের কাছ থেকে একটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন এবং ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
ওসি জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মঙ্গলবার সকালে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হবে।








