মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ, সিএনজি অটোরিকশার চালক নিহত

নরসিংদী প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২১, ২৩:০৩আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ২৩:০৩

নরসিংদীর রায়পুরায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালক নিহত হয়েছেন। সোমবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে রায়পুরা উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ঝাড়তলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

নিহত অটোরিকশা চালকের নাম আপেল মিয়া (২৫)। তিনি রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের জংগী শিবপুর এলাকার মো. আলাউদ্দীনের ছেলে।

ভৈরব হাইওয়ে পুলিশ ও নিহতের স্বজনরা জানান, অটোরিকশায় গ্যাস নেওয়ার জন্য কিশোরগঞ্জের ভৈরবে গিয়েছিলেন আপেল মিয়া। বাড়ি ফেরার পথে মহাসড়কের ঝাড়তলা এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আপেল মিয়ার মৃত্যু হয়।

এসআই দেলোয়ার জানান, নিহতের লাশ উদ্ধার করে ভৈরব হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে। নিহতের স্বজনরা থানায় আসার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম