বর্জ্য ফেলে খাল দূষণ, বন্ধ করা হলো ডাইয়িং ফ্যাক্টরি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ ফেব্রুয়ারি ২০২১, ২০:০৩আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ২০:০৩

অপরিশোধিত তরল বর্জ্য ফেলে খালের পানি দূষণের দায়ে বিএম ডাইয়িং অ্যান্ড গ্রেড ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদফতর। এছাড়া অপর একটি কারখানাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সরেজমিনে পরিদর্শনে গিয়ে প্রতিষ্ঠানটিকে এই জরিমানা করেন পরিবেশ অধিদফতরের মহানগর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরী।

চট্টগ্রাম নগরীর পূর্ব বাকলিয়ার আব্দুল লতিফ হাট এলাকায় বিএম ডাইয়িং অ্যান্ড গ্রেড ফ্যাক্টরির অবস্থান। দুপুরে কারখানাটি পরিদর্শনে যান নুরুল্লাহ নুরী।

পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের উপপরিচালক মিয়া মাহমুদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রতিষ্ঠানটি পরিদর্শনকালে দেখা যায়, এটির ইটিপি বিস্ফোরিত হয়ে বর্তমানে অকার্যকর অবস্থায় রয়েছে। অপরিশোধিত তরল বর্জ্য পার্শ্ববর্তী বির্জা খালে নির্গত হচ্ছে। এতে সংশ্লিষ্ট এলাকার পরিবেশ ও প্রতিবেশগত ব্যবস্থার মারাত্মক ক্ষতি হচ্ছে। এছাড়া প্রতিষ্ঠানটির পরিবেশগত ছাড়পত্রও হালনাগাদ নেই। ইতোপূর্বে একাধিকবার কারখানাটির বিরুদ্ধে পরিবেশগত ক্ষতিপূরণ আরোপের মাধ্যমে কর্তৃপক্ষকে সতর্ক করা হলেও তা আমলে না নিয়ে ইটিপি অকার্যকর রেখে ও পরিবেশগত ছাড়পত্র নবায়ন ব্যতিরেকে পরিবেশ দূষণ করে উৎপাদন কার্যক্রম পরিচালনা করছে তারা। এ ঘটনায় কারখানাটির উৎপাদন কার্যক্রম বন্ধের পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘একই দিন ছাড়পত্র নবায়ন ও বায়ুর গুণগতমান পরীক্ষা না করার কারণে বায়েজিদ বোস্তামি এলাকার বেঞ্জ ইন্ডাস্ট্রিজ (বাংলাদেশ) লিমিটেডকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটির ছাড়পত্র নবায়নহীন ও প্রতি বছরে চার বার বায়ুমান পরীক্ষা করার কথা থাকলেও তারা তা করেনি। গত এক বছরে বায়ুদূষণ নিয়ন্ত্রণে কোনও উন্নতি না হওয়ায় তিন লাখ টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি